কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগ সরকারের আমলের সব হত্যার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক।
রোববার (২৭ মার্চ) দুপুরে চান্দিনা পৌরসভার জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তনু হত্যাকারীদের শনাক্ত সম্পর্কে তিনি বলেন, তদন্ত চলাকালীন আমি কোনো মন্তব্য করতে চাই না।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে জরিমানার বিষয়ে তিনি বলেন, আমি রায় দেখিনি, এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না।
ওএফ





