সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিককে বাংলাদেশ সরকারি কর্ম কমিশেনের (বিপিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।এতে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাদিককে তার অভোগ করা অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বিপিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
এর আগে ড. সাদিক শিক্ষা সচিব ছিলেন। নির্বাচন কমিশনের সচিব ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
এসএইচ





