মানুষিক ভারসাম্যহীন এই রুমান বা লোবান দেখতে খুবই শান্ত ও নিরিহ মনে হয়। নাম পরিচয় হিন এই ব্যক্তি হয়ত ঘুরতে ঘুরতে পথ হারিয়ে জিয়ানগর খেয়াঘাট এসে পৌছায়। সারাক্ষণ নদীর পাড়ে দারিয়ে থাকে কি যেন খুজতে থাকে নদীর গহিন জলে।
গত ৪ (চার) মাস যাবত এমন ভাবে দিন পার করছে। অস্পষ্ট কন্ঠস্বর কিছু বলার সমার্থনেই তার। বয়স আনুঃ ৩৫ বছর নাম জিজ্ঞাস করলে বলে রুমান বা লোবান পিতা মনু মোল্লা ভাই সোবাহান এ ছারা আর কিছুই বলতে পারেনা।
খেয়ার মাঝি মোঃ বারেক ও জাহাঙ্গীর জানান আমরা মাঝিরা মিলে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছি কিন্তু আমরা গরিব মানুষ তাকে থাকা খাওয়ার খরচ চালান অসম্ভব হয়ে পরেছে তাই কখনো খেয়ে না খেয়ে দিন পার করতে হয় তার।
এই রুমান কখন অশ্রুসিক্ত কন্ঠে উচ্চস্বরে বলে আমি ঘরে যাবো বাড়ি যাব আমারে নিয়াজান। কে এই লোবান কিভারে মিলবে তার পরিচয় আর কত অপেক্ষার পর মিলবে তার প্রিয় মানুষগুলোর অস্থিত্ব।
এসএইচ





