মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে সাতকানিয়া থানার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “সমাজ কল্যাণ সংস্থা”র সিরাতুন্নবী (সা:) মাহফিল, হিফযুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বাহাদির পাড়া মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
হিফযুল কোরআন প্রতিযোগিতা দিয়েই সকাল ১০টায় অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজ কল্যান সংস্থা’র সম্মানিত উপদেষ্ঠা হাফেজ জাহেদুল আলম।
এরপর দুপুর ২টায় শুরু হয় অধিবেশনের দ্বিতীয় পর্ব। এ পর্বে মূল বিষয় ছিল মেধা নিরূপনী পরিক্ষা-১৬ এর বিজয়ীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি পরামর্শমূলক আলোচনা। এতে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. এনামুল হক।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬নং সাতকানিয় ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তা ইঞ্জি: নুরুল আবছার চৌধুরী।
বাদে মাগরীব নাতে রাসূল (সা:) পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের তৃতীয় অধিবেশন। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নবদিগন্ত সাহিত্য ও সংস্কৃতি সংসদ’র সদস্যদের একের পর এক সূমধূর কন্ঠের পরিবেশনায় মূগ্ধ ছিল আমন্ত্রিত অতিথি ও দর্শকরা। পরে মেধা নিরূপনী পরিক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপর বাদে এশা শুরু হয় সিরাতুন্নবী (সা:) মাহফিল। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান ও আলহাজ্ব মো. ওসমান গণি। অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. ইসলাম সাহেব।
এমএনজে





