নোয়াখালীতে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা মাইজদী বাজারের উত্তরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র প্রাঙ্গন প্রধান সড়ক ২টি যাত্রীবাহী বাস, ১০-১২ টি সিএনজি, ৩-৪ টি ব্যাটারিচালিত অটো ভাংচুর করেছে পিকেটাররা।

পুলিশ রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের ১৫ জনকে গ্রেফতার করেছে। মিছিলে জেলা শহর ছাত্রদল নেতা কাউসার আহমেদ ফারুক, পৌরসভা ১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম, ইমরান হোসেন রবিন, পুর্ণ বরণ চাষি, মনির আহমেদ সহ ছাত্রদল জামায়াত শিবিরের কর্মীরা অংশগ্রহন করে।

হরতাল চলাকালে অফিস আদালত, ব্যাংক বীমা, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্তিত ছিল কম। জেলা শহর মাইজদী, সোনাপুর, দত্তের হাট অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ।

হরতাল চলাকালে দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও সিএনজি, অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। পুলিশ অভিযান চলাকালে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে।

এসএইচ