দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে পুলিশি বেষ্টনীর মধ্যেই প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টা থেকে মহানগরীর কাজীর দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের নিচে এ সমাবেশ চলছে।
এ সময় দলীয় কার্যালয়ের দু’পাশের রাস্তা পুলিশ ঘিরে রাখে। এছাড়াও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
রিপোর্টটি লেখা পর্যন্ত পুলিশের ও আইন শৃঙ্খলা বাহীনির সরব উপস্থিতি চোখে পড়লেও নেতা কর্মীদের দেখা তেমন মিলেনি৷
মাসুম/এমআর





