চট্টগ্রাম নগরীর আমিন জুট মিল এলাকায় পোশাক কারখানার টাকা ছিনতাইয়ের জন্য অপেক্ষমাণ অবস্থায় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। এসময় ‍আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়। বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ জয় নাথ নামে ওই ছিনতাইকারীকে আটক করে।

তার কাছ থেকে ১১ রাউন্ড গুলিভর্তি অবস্থায় দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। জয় নাথ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুনীল নাথের ছেলে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, জয় নাথ নগরীর বালুছড়া এলাকায় মেহেদি কলোনিতে থাকে। সে পেশায় স্বর্ণের কারিগর।

তিনি আরও বলেন, 'আমিন জুট মিলের মসজিদের পাশের রাস্তায় গার্মেন্টসের টাকা ছিনতাইয়ের জন্য তারা তিনজন দাঁড়িয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তিনজনকে গ্রেফতারের চেষ্টা করি। দুজন পালিয়ে গেলেও আমরা জয়কে আটক করতে সক্ষম হয়। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আটক জয় নাথকে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

মাসুম/জেড