দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল শুরু হওয়ার সঙ্গে স্বাভাবিক হয়ে এসেছে উভয় পারে আটকে পড়া শত শত যানবাহন পারাপারও।
এর আগে মাওয়া রো রো ফেরি ঘাটের সংযুক্ত সড়কের কিছু অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া নদীর পানি বৃদ্ধিসহ প্রচণ্ড ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশংকায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





