ফুট ওভারব্রিজের সঙ্গে বাসের ধাক্কা লেগে কামাল হোসেন (৫০) নামে ওই বাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টায় রাজধানীর রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে শিমুল বলেন, আমাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। ঢাকা-নোয়াখালী রুটে সোনালী পরিবহণ নামে আমাদের নিজস্ব একটি বাস রয়েছে। বাস বাবা নিজেই চালান এবং আমি তার সঙ্গে থাকি।
রাতে বাস নিয়ে নোয়াখালী থেকে ঢাকায় আসি যাত্রী নেয়ার জন্য। কিন্তু ভোর বেলায় যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে বাবা গুরুতর আহত হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলো না বলে বলেও জানিয়েছেন শিমুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ দাস।
এআর





