গাইবান্ধার পলাশবাড়ীতে পরিত্যাক্ত অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক ব্যবসায়ীর স্ত্রীকে আটক করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক অভিযানে পলাশবাড়ী কালিবাড়ী বাজার থেকে ফেন্সিডিলসহ এক নারীকে আটক করে পুলিশ।

আটক স্বপ্না (২২) মাদক ব্যাবসায়ী লিখনের স্ত্রী ও উদায় সাগর গ্রামের সাহেব মিয়ার মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে অভিযানে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধার পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের সঙ্গীত ফোর্স ও পলাশবাড়ী থানা পুলিশ এই অভিযানে ছিলেন।

পলাশবাড়ী পৌর এলাকার সদরের কালীবাড়ী বাজার পূর্বরোডে উদয় সাগর গ্রামের সাহেব মিয়ার বাড়ীর পিছন হতে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও স্বপ্নাকে আটক করা হয়।  

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিব জানান, এই ঘটনায় আটককৃত নারী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

রুবেল/এমবি