ফটোসাংবাদিক জহিরুল হকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে জানাজা শেষে নিজ গ্রাম নারায়ণগঞ্জের নবীগঞ্জে তাকে দাফন করা হয়।
জানাজা শেষে নবীগঞ্জে বাগ-ই জান্নাত কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
গত রোববার ভারতের নয়া দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
কর্মজীবনে জহিরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। এছাড়াও তিনি ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলকাতার ‘দৈনিক আজকাল’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
পাকিস্তান আমলে তিনি দীর্ঘদিন দৈনিক আজাদ পত্রিকায় কাজ করেন। বাংলার বাণী, জনকণ্ঠ ও বাংলাদেশ টাইমসেও তিনি কাজ করেছেন।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





