নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদকে তার সহযোগীসহ আটক করেছে র‍্যাব-১১।

র‍্যাবের উইং কমান্ডার (মিডিয়া) মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। রোববার সকাল ১১টায় কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মুফতি মাহমুদ।
জেড