বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডাব্লিউসি) এক পর্যবেক্ষণে জানিয়েছে, ৪৫টি রিভার স্টেশনে পানি বেড়েছে। আর ৩৪ স্টেশনে কমেছে।

৮৩টি রিভার স্টেশনের মধ্যে তিনটিতে পানি স্থিতিশীল রয়েছে। এফএফডাব্লিউসির এক বুলেটিনে আজ এ কথা বলা হয়।

ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মায় পানি বাড়ছে। অন্যদিকে মেঘনায় পানি কমছে।

আজ সকাল ৬টা পর্যন্ত চাঁদপুরে ১০৫ মি.মি., পটুয়াখালীতে ৭৬.৩ মি.মি., খুলনায় ৭৫ মি.মি., চট্টগ্রামে ৬০ মি.মি., ঢাকায় ৫৬ মি.মি. এবং রাঙামাটিতে ৪৯ মি.মি. বৃষ্টি হয়েছে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই