রাজধানীর উত্তর বাড্ডার ডগমা হাসপাতালের সামনে পিকআপের ধাক্কায় নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শরিয়তপুর জেলার দামুড্ডা উপজেলার জহুরুল ইসলামের ছেলে।

নজরুলের পরিবার সূত্রে জানা গেছে, তারা বর্তমানে মধ্য বাড্ডার ল- ৬২/২ বাসায় থাকেন। নজরুল এফডিসিতে শ্যুটিং সহযোগী হিসেবে কাজ করতেন।

রাতে মাছবাহী একটি পিকআপের নজরুলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পথচারীরা ডগমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত একটার দিকে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

কেএইচ