বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবীণ বরন অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক ইসহাক খন্দকারের সভাপতিত্বে উক্ত বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক ,অতিরিক্ত জেলা কমিশনার শামীন হাসান , সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম প্রমানিক ,আবুল কালাম আযাত, আমজাদুল হক ,জহিরুল ইসলাম , সঞ্জয়, মমতাজ উদ্দিন তালুকদার সহ আরো অনেকে।

প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার নানা বিষয় সর্ম্পকে জ্ঞানমূলক পরার্মশ প্রদান করেন এবং ভালো ভাবে পরীক্ষায় অংশ গ্রহন করে ভালো ফলাফলের মাধ্যমে নিজের এবং প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে উজ্জল ভবিষ্যতের দিকে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দিক নির্দেশনা প্রদান করেন।

এমএনজে