বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে হাঁস চড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হোসনেয়ারা বেগম (৩৫) ও তার ছেলে (দেড় বছরের) সরোয়ারের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চান্দুখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চান্দুখালী গ্রামের ফোরকান মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগম (৩৫) শারীরিক প্রতিবন্ধী। তার পায়ে সমস্যা থাকার কারণে কোনো রকম চলাফেরা করতে পারতো।

দুপুরে ছেলেকে নিয়ে পাশের নুর মোহাম্মদের পুকুর পাড়ে হাঁস চড়াতে যান হোসনেয়ারা। হঠাৎ তারা দু’জনেই পুকুরে পড়ে গেলে আর উঠতে পারেননি। দূর থেকে অন্য বাড়ির শিশুরা দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে মা ও ছেলেকে উদ্ধার করেন। ততক্ষণে তাদের দু’জনেরই মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ওএফ