ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্র সহ ৩ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার নারায়ণকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ঐ গ্রামের ইসরাফিল হোসেন (৪৫) তার পুত্র মেহেদী হাসান (১৮) ও প্রতিবেশী মোহাম্মদ আলীর স্ত্রী ময়না খাতুন।

হরিণাকুন্ডু থানার পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দীন জানান, ধান ক্ষেতে হাঁস মুরগী যাওয়াকে কেন্দ্র করে বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা কলেজ ছাত্র মেহেদী হাসান ও তার পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় প্রতিবেশী ময়না খাতুন তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলে প্রতিপক্ষ গ্রুপ তাকেও পিটিয়ে আহত করে বলে জানা গেছে।  ঘটনায় আহত ইসরাফিল হোসেন বাদী হয়ে একই গ্রামের আসমান মালিতা সহ ৫ জন কে আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি এজাহার দায়ের করেছেন বলেও তিনি জানান। 

জাহিদ/নাজিব