বরিশালের অভ্যন্তরীণ ১৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক-শ্রমিক সমিতি।

রোববার দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আগৈলঝাড়া-পয়সারহাট রুটে থ্রি-হুইলার (তিন চাকার) যানবাহনের চালক-শ্রমিকরা বাস চলাচল করতে দিচ্ছে না। এর প্রতিবাদে ও এ সমস্যা সমাধানের দাবিতে আমরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।'

এমকে