শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে অস্ত্রসহ লিটন কোচ (২০) নামে এক উপজাতি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে সন্ধাকুড়া ব্রিজের কাছ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় নাইন এমএম পিস্তল ও ২ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ডিবি ইন্সপেক্টর নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত লিটন কোচ একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। সে ভারত থেকে অস্ত্র এনে বাংলাদেশি সন্ত্রাসীদের কাছে বিক্রি করতো।

এ ঘটনায় সোমবার তাকে অস্ত্র মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ