ময়মনসিংহে হৃদয় (১৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে ২নং পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে নগরীর গুলকিবাড়ি প্রাইমারী স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআই ফারুক হোসেন জানান, আটককৃত হৃদয় একজন ছিনতাইকারী এবং উত্যক্তকারী। সে গুলকিবাড়ি এলাকার ছাত্রী হোস্টেলের ছাত্রীদেরকে প্রতিনিয়তই উত্যক্ত করতো।
হৃদয় শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বাবুলের ছেলে বলে জানা গেছে।
এআই





