ভোলার চরফ্যাশনের আলীগাঁও গ্রামের পরেশ চন্দ্রশীল নামের এক সংখ্যালঘু ব্যক্তি ও তার পরিবারের ওপর হামলা করে বাড়ির ও শ্মশানের জমি দখল করার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১০টায় এ হামলা ও দখলের ঘটনা ঘটে।
পরেশ চন্দ্রশীল অভিযোগ করে বলেন, ‘একই গ্রামের তাহের উদ্দিন হাজী ২০০০ সালে আমার কাছ থেকে ২৪ শতাংশ জমি কিনে বসত বাড়ি করেন।
ওই বাড়ি করার পর থেকে তিনি বিভিন্ন সময়ে আমাদের পরিবারের ওপর অতাচার নির্যাতন করে, পুকুরের মাছ ও বাগানের গাছ কেটে লুট পাট করে আসছেন।
শুক্রবার রাত ১০টার সময় আমাকে ও আমার স্ত্রী কালোরানীকে পিটিয়ে আহত করে আমাদের পারিবারিক শ্মশানের পাশের গাছ কেটে শ্মশানসহ আমাদের প্রায় ৪০ শতাংশ জমি দখল করে নেন।’
এ ব্যাপারে পরেশ চন্দ্রশীল বাদী হয়ে চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করেছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এনামুল হক অভিযোগ পাওয়ার সততা নিশ্চিত করেছেন।
এমকে





