জামিন না দেয়ায় জেলা ও দায়রা জজের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে আইনজীবীরা। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা ও দায়রা জজ আমিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে নেত্রকোনার আইনজীবীরা। এ সময় তারা দায়রা জজ আদালত বর্জন করেছেন। বৃহস্পতিবার সম্মিলিত সিদ্ধান্তে আদালত বর্জনের এ কর্মসূচি পালন করেন আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহনেওয়াজ ফকির জানান, জেলা জজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। বুধবার পূর্বধলা উপজেলার দ্রুতবিচার আইনে একটি জামিনযোগ্য মামলায় আসামিদের জামিন না দেওয়ায় আইনজীবীরা তার সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন।
এ থেকেই বৃহস্পতিবার জেলার সব আইনজীবীরা জজ আদালত বর্জন করেন। এছড়া ওই জজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে আইনজীবী সমিতি।
আইনমন্ত্রণালয় ১৫দিনের মধ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনজীবী সমিতি আদালত বর্জন ছাড়াও জেলা জজের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন আইনজীবী সমিতির সভাপতি শাহনেওয়াজ ফকির।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





