চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।

রোববার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খায়বার আলী মারা যান। তিনি ওই গ্রামের মৃত মাহতাব আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, জহুরুলনগর গ্রামের মৃত মাহতাব আলীর ছেলে খায়বার আলী ও চাঁদমিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার চাঁদমিয়া, তার ছেলে শরিফুল ও শ্যালক চান্দু মিলে খায়বার আলীকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খায়বার আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোববার রাতে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

এমই