নগর কর্তৃপক্ষ কর্তৃক ভাড়াটিয়াদের দুই মাসের ভাড়ার সমপরিমাণ বোনাস প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ‘ভাড়াটিয়া পরিষদ’ নামে একটি সংগঠন।
আজ (২৮ মে) মঙ্গলবার ‘ভাড়াটিয়া পরিষদ’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এইদাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মো: বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে আরাও বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ আতা উল্লাহ খান, সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা , যুগ্ম-সম্পাদক মো: মোস্তফা, শ্রমিক নেতা মনিরুজ্জমান, আজাহার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা ভাড়াটিয়ারা দাবি করছি আসছে ঈদ উৎসব উপলক্ষে নগর কর্তপক্ষ কর্তৃক সকল ভাড়াটিয়দের দুই মাসের ভাড়ার সমপরিমাণ উৎসব বোনাম প্রদান করতে হবে।
মানববন্ধনে তারা বলেন, নগরের ভাড়াটিয়াবাসী নগরে মূল প্রাণশক্তি। ভাড়াটিয়াগণ তাদের উপার্জনের সমস্ত টাকাই নগরের ব্যয় করে থাকে। যার প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধা নগর কর্তৃপক্ষ পেয়ে থাকে। ভাড়াটিয়া হিসেবে আমাদের প্রস্তাব প্রত্যেক বাড়ীর হোল্ডিং নাম্বার অনুযায়ী বাড়িওয়ালা বাড়িভাড়ার জন্য একটি ব্যাংক হিসাব খুলবে এবং ওই নাম্বারে ভাড়াটিয়া বাড়িভাড়া টাকা জমা করবে। বিদ্যুৎ, গ্যাস, হোল্ডিং ট্যাক্স, নগর ট্যাক্স ও সরকারের অন্যান্য ট্যাক্স টাকার অবশিষ্ট টাকা বাড়িওয়ালাগণ ভোগ করবেন। আশা করা যায় নগর কর্তৃপক্ষ, সরকারের প্রচুর আয় হবে।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়, নগর কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক ভাড়াটিয়াদেরকে দুই মাসের ঈদ বোনাস প্রদান করতে হবে।
এসএম/এমবি





