লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমনী মোহন এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেয়ার নামে প্রতারক চক্র মান্নান মৃধার বিরুদ্ধে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
এলাকার সূত্রে জানা যায়,চর রমনী মোহন ইউনিয়ন এলাকার ৩ নং ওয়ার্ড উত্তর চর রমনী মোহন গ্রামের মৃধার বাড়ির ফজল মৃধার ছেলে প্রবাসী মান্নান মৃধা (৪০), শেখ বাড়ির মীর শেখের ছেলে আমিন হোসেন শেখ (৪২), আবিদ আলী সর্দ্দার পিডিপি (পল্লী) বিদ্যুৎ-সংযোগ দেয়ার নামে একই এলাকার ১৬০ টি পরিবার নিকট থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও এ পর্যন্ত সংযোগ দিতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আবু ইউছুপ ছৈয়াল বলেন, মান্নান মৃধাসহ কিছু টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায় , উপজেলার চর রমনি মোহন ইউপির করাতির হাট ভাঙ্গা ব্রিজ থেকে গুচ্ছ গ্রাম পযর্ন্ত ১৬০ টি মিটার বিদ্যুতের নতুন সয়ংযোগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, দালাল মান্নান মৃধা মিটার সংযোগ দেয়ার নামে পাঁচ হাজার টাকা ও ওয়্যারিং খরচ চার হাজার পাঁচ শত টাকা নিচ্ছে।
অপর দিকে একই কথা জানালেন খাঁন বাড়ির মনিরুল ইসলাম, নুর নবী, আনোয়ার হোসেন , আজগর আলী, খাদিজা বেগম অভিযোগ করে বলেন, মান্নানের নিজ উদ্যেগে পিডিপির সংযোগ এনে দেবেন বলে ১৩০-১৬০ জন গ্রাহক থেকে ওয়্যারিং সহ ৭ হাজার টাকা পযর্ন্ত্র সংযোগে মান্নান কে দিতে হবে এমন সিদ্বান্ত হয়। এবং নগদ প্রায় ২৭০০ টাকা নেয়।
অভিযুক্ত দালাল মান্নান মৃধা টাকা নেয়ার বিষয়ে অস্বীকারেন।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবির বলেন ,বর্তমান শেখ হাসিনা সরকার প্রত্যেক পাড়া, মহল্লা এলাকায় পল্লী বিদ্যুৎ ৪৫০ টাকায় ফ্রি সংযোগ দিচ্ছি। এর পরেও যদি কোনো এলাকার গ্রাহক থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আসলে ঐ এলাকার দালাল চক্র ও আমার অফিসের কোনো ব্যক্তি জড়িত থাকে তাহেল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
আ.হোসেন/এএস





