মাগুরায় বজ্রপাতে জামিরুল শেখ (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই শিশুর পিতা নবাব আলী (৫০)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহম্মদপুর উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নবাব আলী এবং তার পুত্র মাঠে ঘাস কাটতে গেলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই জামিরুল নিহত হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





