গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কমলাকান্ত সেন (৪০) নামে গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এমদাদুল হক ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ দেওডোবা গ্রামের মৃত নরেশ চন্দ্র সেনের ছেলে কমলাকান্তকে গাঁজা বেচা-কেনার সময় গ্রেফতার করেন।

এ ব্যাপারে এএসআই এমদাদুল হক বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

এমবি