লক্ষ্মীপুরের রামগতিতে বাল্যবিয়ে রোধ এবং যৌতুক ও ইভটিজিং বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্ল্যাহ সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, বড়খেরী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস প্রমুখ।

ওএফ