টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মহেরা রেল স্টেশনের কাছে লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে ঝড়ের কারণে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী লোকাল ট্রেন সাইড ডাউন আটকে পড়ে রয়েছে বলে জানা গেছে।

ঘারিন্দা রেলওয়ের স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, খবর পেয়ে গাছ সরানো প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গাছ সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

কেএইচ