রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ আগুন লাগে।

ডিউটি অফিসার রাসেল সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ইসলামী ব্যাংক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নিচতলায় এ আগুন লাগে। বৈদ্যুতিক তার থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

এমআর