বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তারসহ বগুড়ায় থেকে ৬ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে শহরের নিশিন্দারা কারবালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- বগুড়ার শাজাহানপুর উপজেলার নন্দকুল গ্রামের ছাদেক আলী মন্ডলের ছেলে জাফর মন্ডল (৩০), সদর উপজেলার গোদারপাড়ার নায়েব আলীর ছেলে বাবলু (৩৫), ঠান্ডা মন্ডলের ছেলে সান্না (৩০), গাবতলীর মিরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রেজাউল (৩৫), শাজানপুর উপজেলার সাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আলামিন (৩০) ও কাহালু উপজেলার আখেরাইন গ্রামের ওসমান আলীর ছেলে মোস্তফা (২৭)।

ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে একটি দল সকাল সাড়ে ৮টায় শহরের নিশিন্দারা কারবালায় অভিযান চালায়। অভিযানে বিপ্লব হোটেলের পাশে সিএনজিচালিত অটোরিকসা তল্লাশি করে ৮২ কেজি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তার আটক করা হয়। জড়িত থাকায় এ সময় ছয় জনকে আটক করা হয়েছে।

আটক তারের মূল্য ৯৮ হাজার ৪শ’ টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

কেএইচ