বরিশালের বাবুগঞ্জ উপজেলার জামায়াতের আমির মাওলানা রুহুল আমিনসহ চার জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল মহানগর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মঙ্গলবার গভীর রাতে তাদের উপজেলার আগরপুর ইউনিয়নের একটি মসজিদ থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন; আগরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির হারুন ফরাজী, সেক্রেটারি জামাল উদ্দিন সিকদার ও সদস্য জয়নাল আবেদিন।

বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জানান, জামায়াতের ডাকা হরতালে নাশকতা করার জন্য নেতাকর্মীরা ইউনিয়নের আগলী জামে মসজিদে গোপন বৈঠক করছিলো। এসময় বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের চার জনকে মসজিদ থেকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদেকে কারাগারে পাঠানো হয়েছে।

কেএইচ