চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ট্রাক্টর উল্টে চালক বাদশা (২২) ও হেলপার কালু (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোল্লান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাদশা আশরাফুল হকের ছেলে ও কালু আবুল হকের ছেলে। হতাহতদের বাড়ি সুন্দপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাত ৮টার দিকে সুন্দরপুর ইউনিয়নের মিরেরচরা থেকে একটি ট্রাক্টর বাগডাঙ্গা আসছিল। এ সময় মোল্লান এলাকায় কালভার্টের কাছে ট্রাক্টরের সামনের একটি চাকা ফেটে উল্টে যায়। এতে চালক বাদশা ও হেলপার কালু ট্রাক্টরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
কেএইচ





