ঈদ ও পূজা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। প্রথম দিন ঈদের ৫ দিন আগের টিকিট পাওয়া যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা পালিত হবে। অপরদিকে ৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী।

বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে ৫ দিন আগের টিকিট বিক্রি শুরু হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে বলেও জানান তিনি।

২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকিট বিক্রি হবে জানিয়ে তিনি বলেন, ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকেট।

অন্যান্য সময়ের মতো এবারও একজন চারটির বেশি অগ্রিম টিকেট পাবেন না।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম. জেএ