কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণপূর্বক হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে বিবৃতি দিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস।
ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিসের চেয়ারম্যান এম সাঈদ বাকি , ভাইস চেয়ারম্যান মাহবুব আলী খানশূর ও জেনারেল সেক্রেটারী সাজ্জাদুল ইসলাম এক বিবৃতিতে জানান,দেশে দিন দিন নৈতিক অবক্ষয়ের পরিমান বেড়েই যাচ্ছে। সারা দেশে যেভাবে দিন দিন নারী- শিশু নির্যাতন বেড়েই যাচ্ছে তাতে জনগনের জীবন অনিরাপদ হয়ে উটছে।
সরকার এই সব নির্যাতন দমনে সঠিক ব্যবস্থা না নেওয়ার কারণে এই সব ঘটনা দিন দিন বেড়েই চলছে। বরং বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনার বিচার নিয়ে প্রহসন চলছে। রাষ্ট্রের মন্ত্রীরা তাদের বক্তব্যের মাধ্যমে লাঞ্ছনাকারীদের মদদ দিয়েছে, পৃষ্ঠপোষকতা দান করছে।’
ইউনিভার্সাল ভয়েস এর চেয়ারম্যান এম সাঈদ বাকি বলেন -'' বহু কষ্টের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু বর্তমানে দেশে মানুষের স্বাভাবিক ভাবে চলা -ফেরা করার স্বাধীনতা নেই , মানবাধিকার লঙ্ঘন চরম আকার ধারণ করেছে।
শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতির কারণে সমাজ ধংসের যাচ্ছে এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে সমাজে নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়ার জন্যে আহব্বান করেন ’ বর্তমান সময়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন তিনি।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাত সাড়ে ৭টায় টিউশন শেষে বাসায় ফেরার পথে সোহাগী জাহান তনুকে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনার পর ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস মনে করে , চাঞ্চল্যকর ও আলোচিত দু‘একটি হত্যার বিচার না করে সব হত্যা মামলার সুষ্ঠু বিচার হলেই রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর এভাবেই সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রত্যাশা করা যায়।
এমবি





