বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে আজ রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সেই সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আজ রোববার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সূত্র : বাসস

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ