হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের অক্টোবরে সফট ওপেনিং হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তৃতীয় টার্মিনাল অংশের কাজ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, আমাদের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং হবে অক্টোবরে। ইনট্রাক স্ট্রাকচারের কাজ সেপ্টেম্বরে সম্পূর্ণ হবে এবং প্রধানমন্ত্রী অক্টোবরে উদ্বোধন করবেন। এটা জাতির একটি প্রত্যাশা ছিল। বিদেশ থেকে আসা পর্যটকরা যেন বিমানবন্দরে এসেই বুঝতে পারেন এটা একটি উন্নত বিমানবন্দর। সারা বিশ্ব চেয়ে আছে আমাদের এই শাহজালাল বিমানবন্দরের দিকে। আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আপনারাও দেখেছেন কাজ অনেক দূর দৃশ্যমান।

বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, তবে আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন শুধু কাজ হলে হবে না, মান যেন বজায়ে থাকে। সে দিকটিও খেয়াল রাখতে হবে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বিমানবন্দরের ব্যাপারে পজেটিভ স্টোরি করার অনুরোধ জানিয়ে বলেন, এই বিমানবন্দর নিয়ে সবার উৎসাহ উদ্দীপনা আছে এবং তারা বিষয়টি পজিটিভলি দেখছে।

এইচএম