আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দু’দিনব্যাপী ভোটগ্রহণ আজ বুধবার শুরু হচ্ছে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা সুপ্রিম কোর্ট বার ভবনে ভোট গ্রহণ করা হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কাল বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হবে।

নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে সরকার সমর্থকদের সাদা প্যানেল ও বিএনপি সমর্থকদের নীল প্যানেলের মধ্যে। বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সংখ্যা হচ্ছে ৮ হাজার ৮৮ জন।

জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন সাব কমিটি গঠন করা হয়েছে।
সাদা প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন) ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলাল প্রার্থী হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি (২টি) পদে বিভাষ চন্দ্র বিশ্বাস ও জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আলম টিপু, সহ-সম্পাদক (২টি) পদে কাজী শামসুল হাসান শুভ ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য পদে আফিয়া আফরোজ, চঞ্চল কুমার বিশ্বাস, হুমায়ূন কবির, শামীম সরদার, মোহাম্মদ আওলাদ হোসেন, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আর বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল আব্দুল জামিল (এ জে) মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি পদে মো. আব্দুল জব্বার ভুঁয়া এবং আব্দুল বাতেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কোষাধ্যক্ষ পদে মো. ইমাম হোসেন, সহ-সম্পাদক পদে মোহাম্মদ মুজিবুর রহমান এবং শরীফ ইউ আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য পদে রাশিদা আলিম ঐশী, মোহাম্মদ ওসমান চৌধুরী, কাজী আখতার হোসেন, মো. শাফিউর রহমান, মো. শরীফ উদ্দিন রতন, মো. মোহাদ্দেস উল ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএস