নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিক্সা চালুর দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী অটোরিক্সা মালিক কল্যাণ সমিতি এবং শ্রমিক সংগঠনের উদ্যোগে মাইজদী হাউজিং বালুর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বালুর মাঠে চালকেরা শত শত অটোরিক্সা নিয়ে অবস্থান নেন।

অটোরিক্সা মালিক ও শ্রমিক সমিতি’র সভাপতি আনিসুর রহমান রাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রমিক সমিতি’র সাধারণ সম্পাদক ছালা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবলু, প্রচার সম্পাদক নজরুল ও শ্রমিকনেতা খালেকসহ চালকেরা।

অটোরিক্সা মালিক ও শ্রমিক সমিতি’র লোকজন জানান, অটোরিক্সা ও ইজিবাইক চালিয়ে প্রায় ৫ হাজারের অধিক পরিবার জীবিকা নির্বাহ করছে। এই যানবাহন গুলো উপার্জনের একমাত্র মাধ্যম। জেলা শহরের প্রধান সড়কে এই যানবাহন চালানোর দাবি জানান তারা।

এজন্য স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ইয়িলাছ শরীফ ও পৌর মেয়র হারুন উর রশিদ আজাদসহ সংশ্লিষ্ট সকলের কাছে চালুর হস্তক্ষেপ কামনা করছে।

এর আগে সোমবার বিকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ব্যাটারি চালিত ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষিদ্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন।

এসএইচ