সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এগুলোর ওজন এক কেজি ৮৭২ গ্রাম।

আজ শনিবার বেলা ১১টার পর সোনাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইনসের বিমানের বিজি ০৫২ ফ্লাইটে সোনাগুলো আনা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) ইমাম গাজ্জালী ও তাঁর (সাজ্জাদ) নেতৃত্বে বিমানে অভিযান চালানো হয়।

ওই সময় বিমানটির ৪৩-ডি সিটের ওপর একটি ব্যাগের ভেতর সোনাগুলো পাওয়া যায়।

এমবি