চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় উপুর্যপুরি কুপিয়ে ভুলু (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আকাশ (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

শনিবার দুপুরে ফেরিঘাট রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভুলু শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতাবস্থায় আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এমই