ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা বাংলার শুদ্ধ বানান ও সঠিক উচ্চারণ জানে না। যারফলে আগামী ১৯ অক্টোবর রোববার সকাল ১১টায় নগর ভবনের সম্মেলণ কক্ষে ডিএসসিসি’র সচিব খান মোহাম্মদ রেজাউল করিম বাংলা শিখানোর উদ্যোগ নিয়েছেন।
ডিএসসিরি সব প্রথম শ্রেনির কর্মকতর্দাদেরকে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত অংশ নিতে অফিস আদেশ জারি করা হয়েছে। ওই দিন ডিএসসির প্রথম শ্রেণির সকল কর্মকর্তাকে বাংলা শুদ্ধ বানান সঠিক উচ্চারণ শিখানো হবে।
ডিএসসিসি’র সচিব খান মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত গত মঙ্গলবারের অফিস আদেশ আজ বুধবার প্রতিটি দফতরে পাঠানো হয়।
ওই আদেশে বলা হয়েছে, আগামী ১৯ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগর ভবনের সম্মেলণ কক্ষে ছায়ানীড় ভাষা গবেষণা বিভাগ কর্তৃক ‘সর্বস্তরে বাংলা ভাষাঃ শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় ছায়ানীড়ের পরিচালক মো. লুৎফর রহমানসহ অভিজ্ঞ ও বরেণ্য বক্তিবর্গ প্রশিক্ষণ প্রদান করবেন।
ডিএসসিসি’র প্রথম শ্রেণির সকল কর্মকর্তাকে যথাসময়ে কর্মশালায় উপস্থিত থাকার জন্য অফিস আদেশে বলা হয়েছে।
একে





