পঞ্চগড় শহরের একটি আবাসিক হোটেল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ১০২টি জাল নোট উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বরিশালের মুলাদী উপজেলার চুমচর এলাকার মোতালেব হাওলাদারের ছেলে শিহাবউদ্দীন (৩৮) ও একই এলাকার শামসুল ফকিরের ছেলে সোহেল (২৮)।

পুলিশ জানায়, সকালে জাল নোটসহ দুই ব্যক্তি হিলটন বোডিংয়ে (আবাসিক হোটেল) অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা সেখানে তল্লাশি চালায়।

এসময় ওই আবাসিকের তৃতীয় তলার ৩৩ নম্বর কক্ষে ওই দুই ব্যক্তির ব্যাগের ভেতর তল্লাশি চালিয়ে ১০২টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

পুলিশের ধারণা, এরা একটি সংঘবদ্ধ জাল টাকা ব্যবসায়ী চক্রের সদস্য।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএইচ