মাত্র সাড়ে ৫ হাজার টাকায় হেলিকপ্টারে আনন্দভ্রমণের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। এতে কক্সবাজারের আশপাশে পর্যটক ১০ মিনিট হেলিকপ্টারে ঘরে বেড়াতে পারবেন। আগামী ১ জুলাই এই সার্ভিসের উদ্বোধন করা হবে।

ফ্লাই টেক্সসি এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক আরকে রিপন জানান, শুরুতে কক্সবাজারের চারটি পয়েন্ট থেকে এ সার্ভিস চালু করা হবে। পয়েন্টগুলো হলো হিমছড়ি, রেজুখাল, ইনানী ও পাটোয়ারটেক। প্রতিজন ৫ হাজার ৫০০ টাকা করে ৫০০ ফুট উপর থেকে একসঙ্গে ৪ জন কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।

আরকে রিপন আরও জানান, হেলিকপ্টার বুকিং হবে সার্ভার থেকে। এছাড়া সরাসরি যোগাযোগ করার জন্য কক্সবাজারের কলাতলীতে অফিস রয়েছে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন, কক্সবাজারে হেলিকপ্টারে ভ্রমণের উদ্যোগ যুগোপযোগী সিদ্ধান্ত। লোকজন পাখির চোখে কক্সবাজারের সৌন্দর্য উপযোগ করবেন হেলিকপ্টারে চড়ে।

এনএইচ