সিরাজগঞ্জের কাজিপুরে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান কাজিপুর উপজেলার টেকরীপিঠা গ্রামের রুবেল ভূইয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মে হাফিজুর রহমান কাজিপুরের মোক্তার হোসেনের মেয়ে মনোয়ারা খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে মনোয়ারা গর্ভবতী হলে হাফিজুরকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে শালিস বৈঠকে ৫০ হাজার টাকা কাবিনমূলে তাদের মধ্যে বিয়ের সিদ্ধান্ত হয়। শালিসের রায় মেনে নিতে অস্বীকার করে হাফিজুর। পরে মনোয়ারার বাবা মোক্তার হোসেন বাদী হয়ে ২০০৮ সালের ১২ অক্টোবর হাফিজুর রহমানকে আসামি করে কাজিপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির উপস্থিতে আদালত বুধবার এই রায় প্রদান করেন।

কেএইচ