কুষ্টিয়ায় ২০১১ সালের আবুল কালাম সর্দার হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের মো. আব্দুল হান্নান, তাতীবন্ধ গ্রামের লিটন ফকির, রাইদুল ইসলাম ও সুজাত আলী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-(এক) এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১১ সালের ২৯ ডিসেম্বর তাতীবন্ধ গ্রামের কলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী শেফালী বেগম মিরপুর থানায় ওই চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।
এআই





