বান্দরবানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থেকে রশিদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার সকালে কক্সবাজার হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত রশিদা বেগম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘোনাপাড়ার বাসিন্দা রহিম আলীর স্ত্রী।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, রশিদা বেগম চিকিৎসাধীন কক্সবাজার হাসপাতালে মারা গেছেন। গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত পজিটিভ শনাক্ত হয়। ঘুমধুমের পার্শ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা শরণার্থী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করেছিলেন তিনি।

নাইক্ষ্যংছড়ি পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মো. ছলিম জানান, করোনায় ঘুমধুমের রশিদা বেগম নামে একজন নারী মারা গেছেন।

এমআর