সিরাজগঞ্জের তাড়শে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত ও অপর ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।  

শুক্রবার (০৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মহিষলুটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রহমত আলী (৩০) মহিষলুটি গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় আহত অপর ভাই মোহাম্মদ আলীকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসএইচ) অনুজ কুমার সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এআইজে