বিধবা এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকারহয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ।  

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে বারহাট্টা কলেজ রুট এলাকায় এই ঘটনা ঘটে।  

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত (ওসি) বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এই ঘটনার পর বিধবা ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

পুলিশ হেফাজতে থাকা ওই নারী জানান, সন্ধ্যায় চেয়ারম্যান মানিক ফোন করে তাদের বাসায় যান। পরে ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে চেয়ারম্যানকে ধরে গণপিটুনি দেন। একপর্যায়ে মানিক সেখান থেকে পালিয়ে যান। 

ইউএনও ফরিদা জানান, ওই নারীর নিরাপত্তার কথা চিন্তা করে তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী বাকি ব্যবস্থা নেওয়া হবে।  

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমবি