নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ জঙ্গি সদস্যকে ৩ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছে টাঙ্গাইল জজ আদালত। মঙ্গলবার টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় প্রদান করে।

দন্ডপ্রাপ্ত হলেন মতিন মেহেদী, শাহ্ মোঃ ফেরদৌস আলম তাজিম,আবু সাঈদ,ও শহিদুল ইসলাম কাজল।
জানা যায় দন্ডপ্রাপ্তরা টাঙ্গাইল শহরের পুর্ব আদালত পাড়ার রুবী চৌধুরীর দ্বিতলা বিল্ডিং এর নিচতলা ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ

ওই বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং বিপুল পরিমান জেহাদি বই উদ্ধার করে।দীর্ঘদিন সাক্ষি প্রমান স্বপক্ষে বিচারক এই রায় প্রদান করেন বলে টাঙ্গাইল জজ কোট সুত্রে জানা যায়।

জেড